অদ্য ২২ডিসেম্বর,২০২২ “এ্যাকুয়া হ্যাচারি সাপ্লায়ার্স এসোসিয়েট”এর বার্ষিক সাধারণ সভা, শ্রীম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোল্ডেন এ্যাকুয়া গ্রুপের সম্মানিত সদস্য ও এসোসিয়েট সভাপতি জনাব শহীদুল আলম চৌধুরী । সভা সঞ্চালনে দায়িত্বে ছিলেন এসোসিয়েট এর সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর মুহাম্মদ গিয়াস উদ্দীন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যাচারি শিল্পের অন্যতম সিনিয়র কনসালট্যান্ট জনাব অংসিন। উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব জোবাইর জামান ও আয়ুব সাহেব। আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক জনাব শাহেদুল আলম, নির্বাহী সদস্য ইন্জিনিয়ার জনাব কেশব বিশ্বাস ও সাফায়েত নিজাম, অর্থ-সম্পাদক জনাব নুরুন নবী, সম্মানিত সদস্য জনাব আনিসুর রহমান জনাব নজরুল ইসলাম ও জনাব শামসুল হক সোহেল। সভায় সকলের সম্মতিক্রমে আগামী ২০২৩-২০২৪ সালের জন্য পুনরায় জনাব শহীদুল আলম চৌধুরী কে সভাপতি ও প্রফেসর মুুহাম্মদ গিয়াস উদ্দীন সাহেব কে সাধারণ সম্পাক নির্বাচিত করেন।

এ্যাকুয়া হ্যাচারি সাপ্লায়ার্স এসোসিয়েট নবনির্বাচিত সভাপতি ও সকল সদস্য।

